ঢাকাSaturday , 28 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

নতুন মৌলিক গান ‘নীরব ঠিকানা’ নিয়ে আসছে নিসর্গ প্রেম ও না বলা অনুভূতির গল্পে সাজানো আবেগঘন আয়োজন

দৈনিক আশুলিয়া
February 28, 2026 9:47 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

বিনোদন ডেস্ক: প্রেম, বিচ্ছেদ ও না বলা অনুভূতির গভীর আবেগকে কেন্দ্র করে নতুন মৌলিক গান নিয়ে আসছে জনপ্রিয় তরুণ ব্যান্ড নিসর্গ। গানটির শিরোনাম ‘নীরব ঠিকানা’।

ব্যান্ড সূত্রে জানা গেছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ। গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার ও ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল। সঙ্গীত আয়োজনে ছিলেন কীবোর্ডিস্ট ও ভোকাল মো. সেলিম আহমেদ (এস কে সাগর শান)।

গানের ইন্ট্রো ও কোরাস অংশে হারমনি কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের আরেক ভোকালিস্ট লিহাত আরা লেমিস। বেজ গিটারে ছিলেন তানজীম আহমেদ দীপু।

ব্যান্ড সদস্যদের ভাষ্য, ‘নীরব ঠিকানা’ সমসাময়িক বাংলা মৌলিক সংগীতে নতুন মাত্রা যোগ করবে এবং শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে। গানটির কথা ও সুরে তুলে ধরা হয়েছে সম্পর্কের ভাঙাগড়া, স্মৃতির টানাপোড়েন এবং অপ্রকাশিত অনুভূতির গল্প।

শিগগিরই গানটি নিসর্গ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পাশাপাশি স্পটিফাই ও অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ মে প্রতিষ্ঠিত নিসর্গ ব্যান্ড শুরু থেকেই মৌলিক গান প্রকাশের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে। দেশে-বিদেশে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে তারা গড়ে তুলেছে নিজস্ব শ্রোতাগোষ্ঠী।

বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন— সাইদুল ইসলাম সোহাগ (লিড ভোকালিস্ট ও গিটারিস্ট), লিহাত আরা লেমিস (ভোকালিস্ট), তাওহীদুল ইসলাম শাকিল (ড্রামার ও ব্যান্ড ম্যানেজার), তানজিম আহমেদ দীপু (বেজ গিটারিস্ট) এবং মো. সেলিম আহমেদ (কীবোর্ডিস্ট ও ভোকালিস্ট)।

ব্যান্ডটি আশাবাদী, ‘নীরব ঠিকানা’ প্রকাশের পর সংগীতপ্রেমীদের মাঝে নতুন সাড়া ফেলবে।