ঢাকাSunday , 1 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ডে ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ‘এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল’—ইরাক সরকার

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী আল-হুসাইনি আল-খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরাক সরকার।

ইরাকি নিউজ এজেন্সি ইরনা’র বরাত দিয়ে জানা যায়, দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা ইরানি জনগণ, সমগ্র মুসলিম উম্মাহ এবং মহান আলেম ও মুজাহিদ, সর্বোচ্চ নেতা, মহামান্য গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী আল-হুসাইনি আল-খামেনির শাহাদাতে গভীর সমবেদনা জানাই।”

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড একটি জঘন্য আগ্রাসনের ফল, যা সমস্ত মানবিক ও নৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছে। এটি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক কনভেনশনগুলোরও সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি।

ইরাক সরকারের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় শোকের সময়ে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সব সরকারি অনুষ্ঠান সীমিত আকারে অনুষ্ঠিত হবে।

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহলও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে।