ঢাকাSunday , 1 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব পড়ে দুই শ্রমিক নিহত শীতলক্ষ্যা তীরে ঘাটে গম খালাসের সময় মর্মান্তিক দুর্ঘটনা

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব নিচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের একটি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২) এবং একই উপজেলার নাদোর শহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মেহেদী ইসলাম দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গঙ্গানগর এলাকায় ট্রাইকম গ্রুপের মালামাল ওঠানামার জন্য একটি ঘাট রয়েছে, যার মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রোববার সন্ধ্যায় একটি জাহাজ থেকে ক্রেনের মাধ্যমে গম খালাসের কাজ চলছিল। এ সময় ক্রেনচালক আমিনুল ইসলাম ক্রেন পরিচালনা করছিলেন এবং নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন।

হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আমিন মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মিশু নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ক্রেনের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।